আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল নিরাপদ রাখার পক্ষে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশি জাহাজ চলাচল নিরাপদ করতে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অন মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ-১৯৭৯’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সংশ্লিষ্ট সচিবেরা এতে উপস্থিত ছিলেন।সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে জাহাজ চলাচল নিরাপদ করতে আন্তর্জাতিক নৌ সংস্থা সাতটিরও বেশি প্রটোকল অনুমোদন দিয়েছে। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থার সদস্য। এ সংস্থা এখন পর্যন্ত ১২৪টি কনভেনশন অনুমোদন করেছে এবং ১৯৬টি দেশ এতে স্বাক্ষর করেছে।প্রেস সচিব জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নরসের ৪৪তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ, তুরস্কে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোয় এ-সংক্রান্ত চতুর্থ জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের দুবাই, সিঙ্গাপুরসহ কয়েকটি সমুদ্রবন্দর পরিদর্শন বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।নির্ধারিত আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন বলে মন্ত্রিসভার একজন দায়িত্বশীল সদস্য জানিয়েছেন।