আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি দল আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস উদ্গিরণের ব্যাপকতা পরিমাপ, স্থানীয় বাসিন্দাদের আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতি নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কাউন্সেল প্রতিষ্ঠানের সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ বুধবার টেংরাটিলায় আসবে। তারা এলাকায় সাত দিন অবস্থান করে এসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবে।
প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকার, বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে মামলা পরিচালনা করছে। দোয়ারাবাজার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিনিধিদল এ সময় টেংরাটিলা গ্যাসক্ষেত্র এবং তার আশপাশের এলাকার বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের সাক্ষাৎকার নেবে।
পেট্রোবাংলার চিঠি সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কূপ খননকালে বিস্ফোরণের ঘটনায় পরে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকার, বাপেক্স ও পেট্রোবাংলার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।