প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে পরিচালিত তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক দল ১৪ অক্টোবর ঢাকা আসছে। বিশ্বব্যাংকের গঠন করা এই দলের প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো। অন্য দুই সদস্য হলেন, হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।এই দল পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত তদন্ত কার্যক্রম দেখভাল এবং পর্যালোচনা করে বিশ্বব্যাংকের কাছে এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রতিবেদন দেবে। তাদের প্রতিবেদনের ওপরই পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তা নির্ভর করছে।