আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নিরাপদ পানির প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরা ফ্যামিলি ফাউন্ডেশন বাংলাদেশের নিরাপদ খাওয়ার পানির একটি প্রকল্পকে শ্রেষ্ঠ প্রকল্পের পুরস্কার দিয়েছে। প্রকল্পটি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) বাংলাদেশের পাঁচটি দুর্গম ও পানির সংকট আছে—এমন এলাকায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি মধ্যম আকারের সংগঠন ক্যাটাগরিতে ২০১০ সালের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে।অংশগ্রহণমূলক ও গবেষণাধর্মী এই প্রকল্পটি নিরাপদ খাওয়ার পানি ও উন্নত স্যানিটেশনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে দরিদ্র, বিশেষ করে নারীদের স্বাস্থ্য-ঝুঁকি কমানোর লক্ষ্যে কাজ করছে। প্রকল্প এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে পানি পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ পানি ও স্যানিটেশন সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকারি সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংগঠনের কাছ থেকে সহায়তা নিয়ে কাজ করে। নারীরা পানি পরিষদের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছে। প্রকল্পটি আইসিসিও, দ্য নেদারল্যান্ডস ও ক্রিশ্চিয়ান এইড, ইউকের অর্থ সহায়তায় এবং স্থানীয় সহযোগী সংস্থা এএমআরএফ সোসাইটি, এএসইউএস, ইউএসএস, রূপান্তর, বাসা ও সিএসএস ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞপ্তি।