আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী’ এ স্লোগান নিয়ে গতকাল শনিবার সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকালে সাভার থানা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রায় ২০০ প্রতিবন্ধী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।