আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী’ এ স্লোগান নিয়ে গত শনিবার সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাভার থানা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ টেইলর, সাভার উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, ইপিলিয়ন গ্রুপের সহকারী ব্যবস্থাপক নাজমুল আহসান, সনাক সাভারের যুগ্ম আহ্বায়ক খন্দকার মো. হামিদ, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব সালাউদ্দিন খান, ভিলেজ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ভাসড) নির্বাহী পরিচালক এম এম সামাদ প্রমুখ।