আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ ১ অক্টোবর সোমবার। দেশের বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবরে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯১ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন শুরু করে। প্রবীণদের জীবনযাত্রার উন্নয়ন, পুনর্বাসন ও অধিকার বাস্তবায়ন দাবিতে বাংলাদেশ প্রবীণ অধিকার ফোরাম আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হবে।