আন্তর্জাতিক বন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন ও জীবিকার জন্য বন’ স্লোগান সামনে রেখে আজ বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বন দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ ঘোষিত দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হবে। বন দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বন দিবসের মূল আলোচনা সভা। প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বন দিবস উপলক্ষে দেওয়া বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকির মধ্যে আছে। জনগণকে সম্পৃক্ত করে ঝুঁকি মোকাবিলায় পতিত ও প্রান্তিক জমি, রাস্তা, বাঁধ, নতুন জেগে ওঠা চর, প্রতিষ্ঠান ও বসতবাড়িতে বনায়নের আহ্বান জানান তিনি।বন দিবসের বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন, কৃষি সম্প্রসারণ ও নগরায়ণের ফলে বিশ্বব্যাপী বন ও বনভূমি হ্রাস পাচ্ছে। বন রক্ষায় সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।