আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান সংরক্ষণে আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এ উপলক্ষে গতকাল ঢাকার বিভিন্ন সড়কে বুদ্ধের প্রতিকৃতি স্থাপন ও বিভিন্ন দেশের পতাকা টাঙানো হয়েছে l ছবি: প্রথম আলো

ঢাকায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন। সরকার আশা করছে, এই সম্মেলন বাংলাদেশ সম্পর্কে বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে। পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এতে দেশি-বিদেশি পর্যটক বাড়বে।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) ও বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করেছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার প্রধান থেকে শুরু করে বিশ্বের ১৩টি দেশের পর্যটনমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করবেন। ইউএনডব্লিউটিওর মহাসচিব তালিব রাফাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সম্মেলনে যোগ দিতে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারসহ ১৩টি দেশের পর্যটনমন্ত্রী ও কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছেন।