আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচারণা চালাবে জাতিসংঘ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গত শুক্রবার একটি প্রস্তাব গৃহীত হয়েছে। খবর ইউএনবির।জাতিসংঘ এখন থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রচারণা চালাবে। প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধীন ‘কমিটি অন ইনফর্মেশন (সিওআই)’-এর সভায় সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রচারণা চালানোর অনুচ্ছেদসহ গৃহীত হয়েছে।