আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্যকে সমর্থন মার্কিন কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। শিক্ষার মাধ্যমে ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল শনিবার বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রস্তাবটির উদ্যোক্তা নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সদস্য গ্রাস মেং।
যথাযথ মর্যাদা, আয়োজন ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালনে মার্কিন জনগণকে উত্সাহিত করতেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য গ্রাস মেং প্রস্তাবটি আনেন।
১৯৯৯ সালে ইউনেসকোর সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।