আন্তর্জাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে হিলারির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের জনগণ এবং প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে বাংলা ভাষাভাষীদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় হিলারি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা উেসর সন্ধান পাই, নিজস্ব সংস্কৃতি ধারণ করার প্রেরণা পাই।’নিজের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত বাংলাদেশ থেকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কর্তৃক মাতৃভাষা দিবস ব্যাপকভাবে উদ্যাপনের কথা হিলারি ক্লিনটন তাঁর বিবৃতিতে উল্লেখ করেন।এদিকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যুক্তরাষ্ট্রের সর্বত্র বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন এলাকাসহ বিভিন্ন নগরে নির্মিত হচ্ছে অর্ধশত অস্থায়ী শহীদ মিনার।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবারই প্রথমবারের মতো নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান করবে। এ ছাড়া নিউইয়র্কে কর্মরত শতাধিক দেশের কনসাল জেনারেলদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব কনসাল জেনারেল’ দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।