আন্তর্জাতিক যোগ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক যোগ দিবস-২০১৭ উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন বয়সী হাজার পাঁচেক মানুষ যোগব্যায়ামে অংশ নেন l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক যোগ দিবস-২০১৭ উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন বয়সী হাজার পাঁচেক মানুষ যোগব্যায়ামে অংশ নেন l ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক যোগ দিবস-২০১৭ গতকাল বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পালিত হয়েছে। দিনের শুরুতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে হাজার পাঁচেক লোক অংশ নেন। বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় ক্রীড়াবিদও এতে অংশ নেন। এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরের ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা ও ইনস্টিটিউট এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।