আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে মনিরা পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে কথক নৃত্য উপস্থাপন করবেন মনিরা পারভীন। ফাইল ছবি
আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে কথক নৃত্য উপস্থাপন করবেন মনিরা পারভীন। ফাইল ছবি

আজ বুধবার (২৯ জুলাই) অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব। উৎসবে কথক নৃত্য উপস্থাপন করবেন বিশিষ্ট কথক নৃত্যশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভীন।

অনুষ্ঠানটি আয়োজন করেছেন ভারতের ‘শংকরাভরনম’ নৃত্য প্রতিষ্ঠানের কর্ণধার নৃত্যগুরু শ্রীমতি থ্যাঙ্কমনি কুট্টির শিষ্য শ্রীমতি সংগীতা আইচ ভৌমিক। বর্তমান লকডাউন পরিস্থিতিতে দর্শক ও নৃত্য শিল্পীদের একত্রিত করার লক্ষ্যে তিনি অনলাইন ভিত্তিক এই উৎসব-এর আয়োজন করেন। গত ১ জুন থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব চলবে। যেখানে কলকাতাসহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ থেকে নৃত্য শিল্পী মনিরা পারভীন তাঁর কথক নৃত্যের উপস্থাপনের জন্য আমন্ত্রণ পেয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘নৃত্য গুরুমুখী বিদ্যা। আর তাই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কলকাতায় আমার গুরুজী শ্রী সন্দীপ মল্লিক এবং বাংলাদেশে আমার গুরু শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা ম্যামকে। আমি প্রতি বছরই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব-এ অংশগ্রহণ করি। তবে এবারে (কোভিড-১৯) মহামারির কারণে তা হবে অনলাইন ভিত্তিক যা অভিজ্ঞতার আলোকে এক নতুন মাত্রা যোগ করবে।

আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে কথক নৃত্য উপস্থাপন করবেন মনিরা পারভীন। ফাইল ছবি
আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে কথক নৃত্য উপস্থাপন করবেন মনিরা পারভীন। ফাইল ছবি

তিনি আরও বলেন, ‘লকডাউনে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ইন্টারভিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্দেশে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে নৃত্যকলা বিভাগে অনলাইনে নিয়মিত ক্লাস নেওয়া শুরু করি। কিন্তু অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব-এ অংশগ্রহণ এই প্রথম। সারা বিশ্বে যে পরিবর্তন এসেছে, সেই সঙ্গে আমিও পরিবর্তন করছি নিজেকে, নিজের একাগ্র অনুশীলন ও চর্চার মধ্য দিয়ে যেন এক নতুন পৃথিবীর নতুন সময়ের অপেক্ষায়।

বাংলাদেশ সময় রাত ৯টায় এ ক্লিক করলে দেখা যাবে উৎসব https://www.facebook.com/groups/1612679872353283/।