আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েটে) ‘পানি ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আহসানউল্লাহ মাস্টার মিলনায়তনে ওই সম্মেলন শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশীষ শর্মা এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয় গবেষণাকেন্দ্রের অধ্যাপক ইডি মুর। গাজীপুর প্রতিনিধি|