প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায় ও অর্থনীতিবিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অগ্রসরমান অর্থনীতির টেকসই উন্নয়নে নীতিমালার প্রভাব’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, স্কুল অব বিজনেস অনুষদের ডিন অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি|