আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস ফর অ্যাগ্রিকালচার, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে দেশ-বিদেশের অর্ধশতাধিক গবেষক ২৩৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। গতকাল বেলা সাড়ে ১১টায় পরিসংখ্যান বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্যে সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক এম ছায়েদুর রহমান বলেন, ২০ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেইথ এ ক্যানড্রিল ও জাপানের ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্যাল ম্যাথমেটিকসের অধ্যাপক সান্ত শিয়াগো। এ ছাড়া বাংলাদেশসহ জাপান, চায়না ও ভারতের নয়জন গবেষক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।