প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার থেকে প্রকৌশল শিক্ষা ও গবেষণা-বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মেলনকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শীর্ষক এ সম্মেলন কাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে। এতে যুক্তরাষ্ট্র, জার্মানি, সিঙ্গাপুর, জাপানসহ দেশ-বিদেশের প্রকৌশল বিষয়ের গবেষকদের চারটি মূল প্রবন্ধ, ১৪০টি গবেষণা প্রবন্ধ ও ২৫টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ সম্মেলনের আয়োজন করেছে।