আন্তর্জাতিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৌশল গবেষণা ও শিক্ষাবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ সম্মেলনের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপানের চিবা ইউনিভার্সিটির অধ্যাপক কাজুকি ইনোবুষি ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক মোস্তাফিজুর রহমান দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আজ শনিবার দিনব্যাপী আয়োজনে গবেষকেরা তাঁদের প্রবন্ধ উপস্থাপন করবেন।