প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ‘পুষ্টির জন্য ফল, ভেষজ ঔষধ, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক এম এ হাশেম জানান, ফ্রুট সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) উদ্যোগে এ সম্মেলনে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ২০ জন স্বনামধন্য বিজ্ঞানীসহ দুই শতাধিক কৃষিবিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন।