আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। চুয়েটের পুরকৌশল বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী সম্মেলন ১২ ডিসেম্বর শুরু হবে।আয়োজকেরা সাংবাদিকদের জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে প্রকৌশলবিদ্যার বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতবিনিময় করা। তাঁরা জানান, গবেষণাপত্রের মূল বিষয়বস্তু জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল। গৃহীত গবেষকদের নামের তালিকা ৩০ মে প্রকাশ করা হবে। গবেষকেরা ছয়টি বিষয়ের ওপর গবেষণাপত্র পাঠাতে পারবেন। বিষয়গুলো হলো, পানিসম্পদ প্রকৌশল, পরিবেশ প্রকৌশল, ভূমি প্রকৌশল, টেকসই প্রযুক্তি ও ব্যবস্থাপনা প্রকৌশল, উন্নত স্থাপনা ও ভূকম্প প্রকৌশল (অ্যাডভান্স স্ট্রাকচারাল অ্যান্ড আর্থকুয়াক ইঞ্জিনিয়ারিং) ও ভূমি প্রকৌশল (জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং)।