আন্তর্জাতিক সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট হলেন বন উপমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ‘মন্ট্রিল প্রটোকলের মিটিং অব দ্য পার্টিজ (এমওপি)-এর ২৬তম সভায়’ এবং ‘ভিয়েনা কনভেনশনের কনফারেন্স অব দ্য পার্টিজ (সিওপি)-এর দশম সভায়’ বাংলাদেশের পক্ষে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে গত বৃহস্পতিবার জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) একটি আন্তর্জাতিক সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক এই সম্মেলনে পৃথিবীকে ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষাকারী ওজোন স্তর ক্ষয়কারী বস্তুর উৎপাদন ও ব্যবহার কমাতে উপায় এবং মন্ট্রিল প্রটোকল কার্যকর হওয়ার পর থেকে অর্জিত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
পাঁচ দিনের এই সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়েছে। বিজ্ঞপ্তি।