প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলকথা’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া বিকেলে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাক্ষরতা-বিষয়ক গণসংগীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।