আন্তর্জাতিক সাপ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাপ বাঁচাও, সাপের কামড়ের হাত থেকে মানুষকে রক্ষা করো’ এই স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর কালুখালীতে গতকাল বুধবার আন্তর্জাতিক সাপ দিবস পালন করা হয়েছে। কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কাশদহ গ্রামে অবস্থিত রাজবাড়ী স্ন্যাক ফার্মের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে নয়টায় কালুখালী ডিগ্রি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাপ সম্পর্কে ভুল ধারণা ত্যাগ, সুচিকিৎসা, জাতীয় সম্পদ রক্ষাসহ বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে সাপ ও বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক সেমিনার, সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসা-সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।