আন্তর্জাতিক সিডও দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি বৈষম্য বিলোপের লক্ষ্যে সিডও সনদের দুটি ধারা থেকে আপত্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। জাতিসংঘের সিডও সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে রাষ্ট্র আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আইন বা বিধিবিধানের পরিবর্তন, পরিবর্ধন অথবা বাতিল করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ করা ও বিবাহবিচ্ছেদের সময় নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি আয়শা খানম, মালেকা বানু, রেখা চৌধুরী, রেখা সাহা প্রমুখবক্তব্যদেন।