আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন সদস্য হলেন ফরাসউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ ফরাসউদ্দিন
মোহাম্মদ ফরাসউদ্দিন

আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। গত শুক্রবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে আইসিএসসির চার বছর মেয়াদি এই কমিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবে।
আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি অঙ্গপ্রতিষ্ঠান। মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং বহুপক্ষীয় অংশগ্রহণ আরও এক ধাপ শক্তিশালী হবে বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।