আন্তর্জাতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে কাল শুক্রবার। ‘পুরকৌশল বিষয়ে অগ্রসরমাণ প্রযুক্তি’ শীর্ষক এ সম্মেলনের এটি দ্বিতীয় আয়োজন। সম্মেলন আয়োজক কমিটির সম্পাদক পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম জানান, সম্মেলনে ১১টি দেশের গবেষক ও বিজ্ঞানীদের ১৬৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।