আন্তর্জাতিক স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) পক্ষ থেকে এ স্বীকৃতি প্রদান করা হয়। চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলমের হাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এই স্বীকৃতির সনদ তুলে দেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। আইকাওয়ের পক্ষ থেকে তিনি এ সনদ তুলে দেন। বিমানবন্দর সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে গতকাল এ সনদ দেওয়া হলেও গত ৩১ অক্টোবর থেকে স্বীকৃতি কার্যকর হয়েছে।