আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ডর্প প্রতিষ্ঠাতা নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচন ও মানবহিতৈষী কাজে অবদানের জন্য ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের এনজিও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওরের (ডর্প) প্রতিষ্ঠাতা ও মহাসচিব এ এইচ এম নোমান। ২৭ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও ১৬ জন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই পুরস্কারের জন্য মনোনীত হলেন। নোমান সত্তরের দশক থেকে ত্রাণ, পুনর্বাসন, পুনর্গঠন, উন্নয়ন ও মানবাধিকার ক্ষেত্রে কাজ শুরু করেন। বিজ্ঞপ্তি।