আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ঢাকা ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পানি সম্মেলনে ঢাকা ওয়াসা ‘ওয়াটার পারফরমার অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। জার্মানির বার্লিন শহরে ১৮ ও ১৯ এপ্রিল বিশ্ব পানি সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে পুরস্কার দেন।ঢাকা ওয়াসাসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫০০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। সম্মেলনে ‘পারফরম্যান্স চ্যালেঞ্জ’ অংশে বাছাই করা সাতটি শহরের অংশগ্রহণকারী পানি সরবরাহসেবা প্রতিষ্ঠানগুলোর উপস্থাপনার মধ্যে ঢাকা ওয়াসা সেরা দুটি দেশের একটি হওয়ার গৌরব অর্জন করে। অংশগ্রহণকারী শহরগুলো হচ্ছে: যুক্তরাষ্ট্রের ক্যানসাস, গিলবার্ট, পোল্যান্ডের গ্যাডান্সক, রুমানিয়ার বুখারেস্ট, আলজেরিয়ার আলজিয়ার্স, ব্রাজিলের ব্রাসিলিয়া ও ঢাকা। বিজ্ঞপ্তি।