আন্তসম্প্রদায় সংলাপে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের বৈষম্য দূর করতে হলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। এ জন্য আন্তসম্প্রদায় গোলটেবিল সংলাপে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ সংলাপের আয়োজন করে।ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, সংবিধান দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। যারা ধর্মকে রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে, তারা অধার্মিক। অনুষ্ঠানের আয়োজকেরা সব ধর্মাবলম্বীর সম-অধিকার ও আদিবাসীদের ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।সাবেক সচিব সিরিল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বিজ্ঞপ্তি।