আন্তসীমান্ত অভিবাসন প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আন্তসীমান্ত অভিবাসন ও অভ্যন্তরীণ স্থানান্তর প্রতিরোধে জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে সফররত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিমত ব্যক্ত করেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বিপুলসংখ্যক লোক উদ্বাস্তুতে পরিণত হতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থা চাই।’ পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠককালে উভয়ে আন্তর্জাতিক অভিবাসন ইস্যু এবং নারী ও শিশু পাচারবিরোধী আইন তৈরিতে বাংলাদেশকে আইওএমের সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।