প্রথম আলো-ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আন্তস্কুল ও কলেজ বিজ্ঞান উৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। শিক্ষার্থীদের উপস্থিতিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। আজ এ উৎসব শেষ হচ্ছে। উৎসবে মোট ১৬০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া এবারের প্রথম বিজ্ঞানভিত্তিক দেয়ালিকা ও স্ক্র্যাপবুকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব মিলে ৭০টি দেয়ালিকা এবং ৪০টি স্ক্র্যাপবুক প্রকাশ করে। শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে, তা হলো বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র। এসব তথ্য জানালেন প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের প্রভাষক মো. জাহেদুল হক।আজ উৎসবের শেষ দিনের কার্যক্রম শুরু হবে সকাল নয়টা থেকে। থাকবে প্রকল্প প্রদর্শনী, জুনিয়র ও সিনিয়রদের জন্য অ্যাস্ট্রো-ফিজিক্স অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আনন্দময় বিজ্ঞান উৎসব শেষ হবে।