আন্তস্কুল-কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে এবং তাদের দক্ষতা যাচাইয়ের জন্য শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগামী ২ নভেম্বর ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে, ২১ অক্টোবর সারা দেশের আগ্রহী দলগুলোর অনলাইন বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর ঢাকার একটি হোটেলে এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও প্রথম আলোর মধ্যে সমঝোতা সই হয়েছে। ছবি: দীপু মালাকার





