আন্তস্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ৪৫তম আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে কেশবপুর উচ্চবিদ্যালয় ও গোপালপুর উচ্চবিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন কেশবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও গোপালপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন মণ্ডল, নীপেন্দ্র নাথ, আজিজুল ইসলাম, ইফতেকার আহমেদ, মাজহারুল ইসলাম।