আন্তস্কুল বিতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুযোগের অভাবই তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রধান অন্তরায়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ঢাকা অঞ্চলের উদ্যোগে গত বৃহস্পতিবার বারুয়াখালী উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় বারুয়াখালী উচ্চবিদ্যালয়, ঘোষাইল উচ্চবিদ্যালয়, শিকারীপাড়া টিকেএম উচ্চবিদ্যালয় ও দাউদপুর উচ্চবিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় বিপক্ষ দল শিকারীপাড়া টিকেএম উচ্চবিদ্যালয় ও ঘোষাইল উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বারুয়াখালী উচ্চবিদ্যালয়ের পক্ষদলের আমিনুল ইসলাম।