আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার বারুয়াখালী উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক। ‘তথ্য ও প্রযুক্তির উন্নয়ন সভ্যতার জন্য আশীর্বাদ’ বিষয়ে এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় বারুয়াখালী উচ্চবিদ্যালয় ও তুইতাল বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কারিতাসের প্রকল্প কর্মকর্তা জুয়েল পিরিবেরু। এতে তুইতাল বালিকা উচ্চবিদ্যালয় বিজয়ী হয়।