আন্তহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার আন্তহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সভাকক্ষে এর আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, আগামী শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হবে। ইতিমধ্যে হলগুলো থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এতে ছেলেদের ১২টি এবং মেয়েদের ১০টি খেলা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় ছাত্রদের নয়টি হল এবং ছাত্রীদের চারটি হল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা চলাকালীন সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।