আন্তহল বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তহল বিতর্ক প্রতিযোগিতা গতকাল সোমবার শেষ হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিতর্ক সংগঠন ‘নৈয়ায়িক’ এর সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চারটি হলের আটটি দল অংশ নেয়। এর মধ্যে খানজাহান আলী হল দল চ্যাম্পিয়ন ও খান বাহাদুর আহছানউল্লা দল রানারআপ হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন খানজাহান আলী হলের ছাত্র আরমান ইসলাম। গতকাল চূড়ান্ত পর্বের বিতর্কে প্রতিপাদ্য বিষয় ছিল ‘অর্থনীতি যুদ্ধ সামরিক যুদ্ধের চেয়ে অধিক ভয়াবহ’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।