আন্দরকিল্লায় বইয়ের দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি বইয়ের দোকানে আগুন লেগে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১০টি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘বইয়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আমরা আগুন ছড়াতে দিইনি।’ আগুনে দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।