আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মৌখিক নির্দেশে সিলেট বিভাগে নতুন গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস-সংযোগ বন্ধের এ নির্দেশ ‘বেআইনি ও গণবিরোধী’ আখ্যা দিয়ে সিলেটে গঠিত হয়েছে ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’। গতকাল সংগঠনটি প্রথম সভা করে। প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর বলেন, ‘গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী’—এ স্লোগানে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয়েছে।