আন্দোলন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় প্রযুক্তিতে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন (নছিমন, করিমন, ভটভটি) চলাচলের দাবিতে ১১ সদস্যবিশিষ্ট রাজশাহী বিভাগীয় আন্দোলন কমিটি গঠন করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের মোল্লাপাড়ায় এক আলোচনা সভায় নছিমন করিমন মালিক-চালক ঐক্য পরিষদ বিভাগীয় আন্দোলন কমিটি গঠন করা হয়৷ এর আহ্বায়ক করা হয়েছে রাজশাহী জেলা কমিটির সভাপতি আকবর আলীকে৷ আর সদস্যসচিব করা হয়েছে নওগাঁ জেলার সভাপতি এমদাদুল হককে৷ এ ছাড়া এ কমিটির উপদেষ্টা রাখা হয়েছে রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে৷ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা নছিমন করিমন ঐক্য পরিষদের সভাপতি আকবার আলী৷