আন্দোলনকারীদের আইনি সহায়তা দিতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনকারীদের সহযোগিতা করতে জেলা আইনজীবী সমিতি নয় সদস্যের কমিটি গঠন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
সমিতির সভাপতি সাদিকাতুল বারীর সভাপতিত্বে সভায় বর্ধিত পৌর কর নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে আইনজীবীদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। আগামী রোববার আবারও সভা ডাকা হয়েছে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করবে কমিটি।
কমিটির সদস্যরা হলেন সাদিকাতুল বারী, আকরামুল ইসলাম, শাহজাহান বিশ্বাস, একরামুল হক, গোলাম মোস্তফা-১, গোলাম কবির, শাহনেওয়াজ খান, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান।
আইনজীবী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের কেউ কোনো আইনি সমস্যায় পড়লে তাঁকে সমিতির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।