প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর দেওয়া প্রতিবেদন বাংলাদেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ইউনেসকোর প্রতিবেদনে যে কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা পড়ে আমরা অবাক হয়েছি। বিষয়গুলো হাস্যকরও বটে। মনে হয়েছে প্রতিবেদনটি আমাদের দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত।’
গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের জন্য গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।