আন্দোলনে মাদ্রাসার শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন স্কেলের দাবিতে গতকাল বুধবার নীলফামারী ও গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা সমিতির নীলফামারী জেলা শাখা বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে আর গাইবান্ধা জেলা শাখা একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।