প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল রোববার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং আজ সোমবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মশিউর রহমান বলেন, ১৫ ও ১৭ ডিসেম্বর স্নাতক পর্বে ভর্তি পরীক্ষা হবে। ওই পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যেক্তর জেরে সম্প্রতি শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষ হয়। ছাত্রদের ওপর হামলা ও গ্রামবাসীকে উসকানি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বদি-উজ-জামানের বিরুদ্ধে। তাঁকে বরখােস্তর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন।