আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বোর্ণি খ্রিষ্টান ধর্মপল্লী বহুমুখী সঞ্চয় ও সমবায় সমিতির কার্যকরী পরিষদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সমিতির আর্থিক হিসাব-নিকাশের অস্বচ্ছতার অভিযোগে সাধারণ সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। প্রকাশ্যে সদস্যদের সামনে হিসাব-নিকাশ উপস্থাপনের দাবিতে সমিতির সদস্যদের একটি অংশ আন্দোলন শুরু করেছে। তবে কার্যকরী কমিটির সভাপতি অনিল রোজারিও জানান, সমিতির নিয়মনীতি না মানায় কয়েকজন সদস্যকে বহিষ্কার করা হয়েছিল। এই বহিষ্কৃত সদস্যরাই বর্তমান কমিটিকে হেয় করার জন্য উঠেপড়ে লেগেছেন। তিনি আরও জানান, ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এরপরও সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান কমিটি পুনরায় একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করার প্রস্তুতি গ্রহণ করেছে। কমিটি প্রয়োজন মনে করলে সেখানে হিসাব-নিকাশ উপস্থাপন করা হবে।