প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীকে জেলা ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন রৌমারী প্রেসক্লাবের উপদেষ্টা কবি কলামিস্ট আবদুর রাজ্জাক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে জাকির হোসেনকে আহ্বায়ক করে ১০১ সদস্যের জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটি গঠন করা হয়।