প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও আন্দোলন কোন পথে চলবে, তা এ দেশের জনগণই ঠিক করবে। অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত ‘গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টায় জনগণের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।জিসাসের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম বক্তব্য দেন।