আন্দোলন গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। গতকাল বুধবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সিলেটে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিলেট জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’—এ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা শেষে মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।